ঈদে ঢাকার বাইরে অর্ধকোটির বেশি সিম

১১ জুলাই, ২০২২ ১০:৩৬  
আপনজনদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে ঢাকা ছেড়েছিলো আরো ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪টি সিম। অর্থাৎ ৮ ও ৯ জুলাই দুই দিনে গ্রামের বাড়িতে ঈদ করতে ঢাকা ছেড়েছেন মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিমের মালিক। এ দুদিন গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২টি সিম ঢাকা ছেড়েছে। রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯টি, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪টি এবং টেলিটকের এক লাখ ৬৮ হাজার ৬৩১টি সিম ঢাকা ছেড়েছে। আজই শেষ হচ্ছে ঈদের সরকারি ছুটি। ফলে দুপুর কিংবা বিকাল থেকে ঢাকা ফিরতে শুরু করবে এই সিমগুলো। সোমবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী আগেই জানিয়েছেন, বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া এই তথ্য। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না। https://digibanglatech.news/news/local/telecom/79667/ বিটিআরসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে গত মে মাস পর্যন্ত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১৮ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮৪.৯৫ মিলিয়ন বা ৮ কোটি ৪৯ লক্ষ ৫০ হাজার , রবির ৫ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার, বাংলালিংক এর ৩ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক সংখ্যা ৬৭ লক্ষ ৮০ হাজার।